দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার মদনে অভিযান চালিয়ে ৪ মাদক সেবনকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মদন থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন, কদমশ্রী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মনির খান (৩০), একই গ্রামের শওকত আলীর ছেলে জাকির (২০), বাচ্চু মিয়ার ছেলে রফিক (৩০) ও মাসুদ আলীর ছেলে দীলিপ (৩২)। তাদেরকে সোমবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রতিদিন এলাকায় মাদকের আসর জমিয়ে মাদক সেবন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রবিবার অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। অভিযুক্তদের মাদক সেবনরত অবস্থায় পেয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও সেবনের উপকরন জব্দ করা হয়।

মদন থানার এস আই ফয়সাল আহম্মদ জানান, ৪ জন মাদক সেবনকারীরে আটক করে রবিবার রাতে মদন থানায় সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পুলিশ আইন ৩৪ ধারায় আটককৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version