শুক্রবার, অক্টোবর ২৩

মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন (২২) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর)ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের রমিজ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে ৷ নিহত আফজাল হোসেন (২২) উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সন্ধ্যার পর আফজাল হোসেন কাজীর বাজারে বসে ছিলেন। কিছুক্ষণ পাশের টিউবওয়েলে পানি পান করার সময় সেখানে একটি সাপে কামড় দেয়।

বিষয়টি তাৎক্ষণিক টের না পেলেও পরে বিষক্রিয়া বাড়তে থাকে। পরে কবিরাজের মাধ্যমে বাড়িতে ঝাড়ফুঁক করতে থাকেন। রাত ২টার দিকে বিষক্রিয়া বেড়ে গেলে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দৈনিক ভোরের আকাশকে জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে আফজাল হোসেনের মৃত্যু হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version