বুধবার, সেপ্টেম্বর ৩০

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

শুক্রবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কারাগারের প্রধান ফটক বাইরে থেকে একটি পক্ষ ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।

বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।  তিনি আরও বলেন, ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।

নগরের লালদীঘি এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক গোলাগুলি চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version