দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগান নিয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণার-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচী উদ্বোধন করেন।

উপজেলা পাবলিক হল রুমে সূধী জনের সাথে মত বিনিময় করে ও ফলজ বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পর মদন ফতেপুর সড়কের দুই পাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ টিপু মিয়া প্রমুখ।

শেষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করে পাঁচ হাজার বৃক্ষরোপন, পরিচর্যা ও এই কর্মসূচী অব্যাহত থাকার ঘোষণা দেন এমপি সাজ্জাদুল হাসান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version