সোমবার, অক্টোবর ২৬

সোয়াইব আলী, জবি প্রতিনিধি :

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত শিক্ষকরা।

মঙ্গলবার (৯ জুলাই) ভাষা শহীদ রফিক ভবনের সামনে শিক্ষকেরা অস্থায়ী প্যান্ডেল অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। তাঁরা বেলা একটা পর্যন্ত সেখানে অবস্থান করেন।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, পহেলা জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি-অবস্থান কর্মসূচি পালন করছে। আমাদের তিনটি দাবিতে আন্দোলন চলছে। শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা।

সরকারের প্রতি সদয় বিবেচনা করে তিনি আরও বলেন, আমাদের এ দাবিগুলো মেনে নিয়ে ক্লাস রুমে ফিরে যাওয়ার পথ সুগম করবেন। আমাদের এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, আমাদের অধিকারের আন্দোলন এবং শিক্ষার্থীদের জন্য এ আন্দোলন। শিক্ষকতা পেশায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ এবং তাদের এ পেশায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমাদের আন্দোলন চলমান থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version