বুধবার, নভেম্বর ৪

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভায় সড়ক সংস্কার ও পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৮ই জুন (সোমবার) দুপুর তিনটায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফখরুজ্জামান মতিন ও সাবেক পৌরমেয়র নজরুল ইসলাম সওদাগর এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মোঃ শাহ আলম,বকশীগঞ্জ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নুর আলম নয়ন, সহ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন। জানা যায়, পানাতিয়া পাড়া ঈদগাঁমাঠ প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ হবে। মেসার্স ধ্রুব ট্রেড এজেন্সি এ কাজটি পেয়েছেন। প্রাথমিক অবস্থায় ৯০০ মিটার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় বকশীগঞ্জ পৌর মেয়র ফখরুজ্জামান মতিন বলেন, এই রাস্তার কাজে কোন অনিয়ম করা হবে না সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ সম্পন্ন করা হবে। রাস্তার কাজে আমার কোন সাহায্য সহযোগিতা লাগলে আমি আমার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী সাহায্য সহযোগিতা করব বলে তার নিজ অভিমত ব্যক্ত করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version