কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে কানিহাটি ব্রিজের উপর থেকে এক ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটকের চেষ্টা করলে ফেন্সিডিল বহনকারী লোকটি ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১১ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জালাল মিয়া পালিয়ে যায়। সে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকার আবুল কালামের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মাদক ব্যবসায়ী ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রি করা জন্য শমশেরনগর নিয়ে আসার পথে আমাদের উপস্থিত টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করি। ফেন্সিডিল বহনকারী লোকটিকে ধরার জন্য পিছু ধাওয়া করেও তাকে ধরা সম্ভব হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় জালাল মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version