তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহায় পৌর শহরবাসীর কোরবানীর বর্জ্য পরিস্কারে নেমেছে মৌলভীবাজার পৌরসভা।

সোমবার (১৭ই জুন) সন্ধ্যার মধ্যেই পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও বাসায় পড়ে থাকা বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে।

বর্জ্য অপসারণের সার্বিক কাজ তদারকি করছেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।

তিনি জানান, কোরবানীর বর্জ্য পরিস্কারের কাজ অন্যান্য বারের মতো এবারো সন্ধ্যা ৬টার মধ্যে সকল বর্জ্য পরিস্কার করা হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার প্রায় শতাধিক শ্রমিক দ্বারা পরিচ্ছন্নতা কাজে কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করছে। বর্জ্য অপসারণে ১২টি ট্রাক অবিরত ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা এই কাজে সার্বিক সহযোগিতায় সহযোগিতা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version