লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলাম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)। বুধবার দুপুরে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। বুধবার রাত ৮টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি ক্ষিদ্রগড়গাঁও গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ পৌর সভার অন্যান্য কাউন্সিলর-কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় মদ আটক
- সোমেশ্বরীতে ভাসমান মরদেহ: পরিবারের কাছে হস্তান্তর
- অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- র্যাবের অভিযানে ৩৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
- ৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ্ধার অভিযান সমাপ্ত
- ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ
- গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলায় অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১


