হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফুলজান নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাবিকুন্নাহার (২৫) নামে একজনকে আটক করেছে।

নিহত ফুলজান (৯০) উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায়। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাবিকুন্নাহারকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের নাতনি রিপা আক্তার জানায়, সাবিকুন্নাহার পেটের ব্যথা নিবারণের জন্য ঝাড়ফুঁকের জন্য বিকাল ৩টার দিকে তাকে ডেকে নিয়ে যান। দাদুর সঙ্গে ৩০-৩৫ হাজার টাকা ছিল। সেই টাকা তার দাদু সবসময় সঙ্গে নিয়ে চলাচল করতেন। ওই টাকা ছিনতাইয়ের জন্য তাকে শাবল দিয়ে জখম করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ফুলজান মারা যান। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত থানায় মামলা হয়নি। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version