রিয়াদ ইসলাম জলঢাকা:

৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাগ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন: ডিমলা উপজেলার
উত্তর ঝুনাগাছ চাপানি মোঃ আনিছুর এর পুত্র মো: সাফিন ইসলাম (২৮) এবং একই এলাকার মৃত- ওসমান গনির পুত্র মোঃ জহিরুল ইসলাম(৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলা থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে উপজেলার

বালাগ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জনৈক রাবেয়া বেওয়া এর বসতবাড়ি সংলগ্ন বালাগ্রাম হতে জলঢাকা গামী পাকা রাস্তার উপর ভোর

৫.৪৫ মিনিটে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে
সাদা রংয়ের প্লাস্টিকের বাজার এর ব্যাগের ভিতর থেকে ০৫ কেজি গাজা দুই মাদক ব্যবসায়ী ও একটি মোটরসাইকেল আটক করা হয়।

যাহার মাদকদ্রব্যের অনুমান মূল্য ৫০,০০০/-
(পন্চাশ হাজার) টাকা। উক্ত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-০৫ তারিখ -০৩/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(খ)/৪১ রুজু করা হয়। বর্তমানে মাদকবিরোধী অভিযান চলমান রহিয়াছে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version