তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে-জঙ্গিবাদসহ দেশের সার্বিক পরিস্থিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা রয়েছে, একে আরও গতিশীল করতে কাজ চলছে – আইজিপি

পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে আইন শৃঙ্খলার যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে। এছাড়া সড়ক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে। মৌলভীবাজারে বিভিন্ন স্থাপনার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আজ বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এরপর পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জার ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ সিলেট বিভাগের পুলিশের কর্মকর্তারা। পরে তিনি পুলিশ লাইনে একটি গাছের চারা রোপন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version