সংসদীয় আসন ৮১, ঝিনাইদহ -১ শৈলকুপা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা নায়েব আলী জোয়ার্দ্দার। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আলীম নিয়াজী এবং স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে নির্বাচিত হতে নায়েব আলী জোয়ার্দ্দারের আর কোন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে না। গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন শক্ত ও সমমনা প্রতিপক্ষ নজরুল ইসলাম। যা আজ সত্যে পরিণত হলো। শৈলকুপার জনগণ এটাকে নায়েব আলী ও নজরুল ইসলামের রাজনৈতিক বিজয় হয়েছে বলে মনে করেন। উল্লেখ্য নির্বাচন কমিশন আগামী ৫ জুন ঝিনাইদহ -১ শৈলকুপা আসনের উপনির্বাচনের দিন ধার্য করেছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল হাই সাংসদ নির্বাচিত হবার পর গত ১৬ই মার্চ তারিখে ইন্তেকাল করেন। ফলে আসনটি শূন্য হয় এবং উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। পূর্বসূরী আব্দুল হাই এবং উত্তরসূরী নায়েব আলী জোয়ার্দ্দার উভয়েই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের সহযোদ্ধা।
ব্রেকিং নিউজ
- প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের আইনি সুরক্ষায় আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে ব্লাস্ট ও ব্র্যাকের এমওইউ
- পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ
- সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
- সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
- মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
- প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে ভারী বর্ষণের আশঙ্কাও


