নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আত্মজাগরণে প্রজন্মের দায়বোধ শিরোনামে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেলে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত জলসিঁড়ি পাঠকেন্দ্রে এ অধ্যয়ন সভার আয়োজন করা হয়। এ অধ্যয়নসভায় স্কুল-কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আলোচনা করেন বইপ্রেমী রকিব হাসান, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষক মোজাম্মেল হক, মন্তোষ দে, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, সংস্কৃতিজন নাদিম সিদ্দিকী, কবিতা কর্মী আল আমীন খান, সংগঠক নূর আলম।

আলোচনায় অতিথিরা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখছে জলসিঁড়ি পাঠাগার। পাঠকরা খুব সহজেই এই পাঠাগারে এসে সমসাময়িক বিষয়ে সম্যক ধারনা ও বিষয়ভিত্তিক জ্ঞান চর্চা করতে পারছে। সমাজের রূপরেখা বদলে দিতে পারে সমৃদ্ধ একটি পাঠাগার। আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার। পাঠাগারের বই-পুস্তক পারে শিক্ষার্থীদেরকে স্বশিক্ষিত মানুষ তৈরিতে সহায়তা করতে। প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় জলসিঁড়ির পাঠাগারের মত পাঠাগার গড়ে তোলা প্রয়োজন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version