মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দো’য়া চেয়ে টাংগাইলের নাগরপুরে ইসতেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৬ এপ্রিল)বেলা ২.০০ টায় নাগরপুরের প্রাণকেন্দ্রের অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার আয়োজনে অত্র এলাকার ঈদগাহ মাঠে রহমতের বৃষ্টির জন্য এ নামায অনুষ্ঠিত হয়।

দুয়াজানি কলেজ পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুল হাদীর ইমামতিতে এসময় উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো.শাহজাহান মিয়া,অধ্যাপক এম.এ.সালাম,প্রভাষক মো.আলি আকতার,স্কুল শিক্ষক শওকত আলী,নজরুল ইসলাম বিসএসসি,সাবেক শ্রমিক নেতা মো.আলমগীর হোসেন,মুরুব্বি দেলোয়ার হোসেনসহ বিপুল সংখ্যক মুসল্লীবৃন্দ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version