দেওয়ান রানা, মদন(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার মদনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার একক ঘরের উপকারভোগীদের আয় বর্ধক কাজে সংযুক্তকরনের জন্য পরিবার ভিত্তিক এডিপি কর্মসূচির আওতায় হাসেঁর বাচ্চা বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহেদ পারভেজ ।

শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মদন ইউনিয়ন গুচ্ছ গ্রামে ১০০ পরিবারের মাঝে ৩ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয় ।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহহেদ পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম আকন্দ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version