লিমন সরকার(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জন্ম-মৃত্যু নিববন্ধন নিশ্চিতকরণ, ভূমি অধিকার ও কৃষি ভূমির সংস্কার বিষয়ে ভূমিহীনদের জন সমাবেশ হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এ সমাবেশ হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অবিনাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উন্নয়ন সংস্থা সিডিএ’র উপ-পরিচালক আলীম আল রাজী, আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম, জেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সাবেক সভাপ্রধান জালাল উদ্দিন, জন সংগঠন ঐক্য পরিষদের নেতা রমজান আলী প্রমূখ। সমাবেশে সংগঠনের ধারণা পত্র পাঠ করেন সলমন রায় এবং ৩ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন জনসংগঠনের সদস্যরা। সমাবেশে প্রায় ৫’শ ভূমিহীন নারী পুরুষ অংশ নেয়।
ব্রেকিং নিউজ
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি
- সম্মিলিত প্রচেষ্টায় কাঁচামাটিয়া নদীর হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে — এমপি মাজেদ
- তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারকালে ইউপি সদস্য আটক।


