দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ৮ কেজি গাঁজাসহ হীরা মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ। মদন-খালিয়াজুরি সড়কে উচিতপুর বালই নদীর ব্রীজের পশ্চিম পাশে শনিবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার কুলিয়াটি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,হীরা মিয়া গাঁজার পেকেট বড় স্কুল ব্যাগে ভরে নিজ বাড়িতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় বাবুল নামের অপর একজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মদন থানায় দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামি হীরা মিয়াকে রোববার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, ‘আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ৮ কেজি গাঁজাসহ হীরা মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হীরা মিয়াকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version