এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরে বড় ভাইয়ের কুড়ালের কোপে প্রান হারালেন আপন ছোট ভাই।

দিনাজপুরের পৌর শহরের পশ্চিম বালুয়ডাঙ্গা এলাকায় জমি জমা ও বসতবাড়ী নিয়ে মতবিরোধের জেরে বড় ভাই কুড়াল দিয়ে কুপিয়ে আপন ছোট ভাইকে হত্যা করেছে।

দিনাজপুর কোতোয়ালি থানা সুত্র জানায়, বুধবার (১৭ এপ্রিল) আনুমানিক সকাল ৮ টায় দিনাজপুর সদর উপজেলার পৌরশহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকাস্থ ভিকটিমের বসতবাড়িতে মৃত রাসেল রেজা বাবু এর সাথে তার আপন বড় ভাই মাসুদ রানা এর বাড়িভিটা জমি জায়গা নিয়ে মতবিরোধের এক পর্যায়ে মাসুূদ রানা ও তার পরিবার কুড়াল দিয়ে মৃত রাসেল বাবুর মাথায় ও পায়ে আঘাত করে রক্তাক্ত গুরতর জখম করে। এসময়, ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষণিক এম আঃ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসারত অবস্থায় ঐদিনই বিকাল ৫ টার সময় চিকিৎসক ভিকটিম রাসেল রেজা বাবুকে মৃত ঘোষণা করেন।

ভিকটিম রাসেল রেজা বাবু (২৪) দিনাজপুর পৌর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার অবঃ পুলিশ কনস্টেবল ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলীর পুত্র।

ঘটনার সাথে জরিত কাউকে এখনো আটক করা হয়নি তবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানা সুত্র।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version