কলমাকান্দা প্রতিনিধি –

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুস্থ ও অসহায়  মানুষদের ঈদ উপহার হিসেবে প্রায় এক হাজার পরিবারের শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এসব বস্ত্র পেয়ে অসহায়দের মুখে যেন ফুটেছে হাসি।

গতকাল রবিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে এসব বিতরণ করা হয়েছে। এই সময় ৯টির ওয়ার্ড থেকে আসা বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য দুস্থ-অসহায় মানুষের হাতে উপহার তুলে দেন মাহবুব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী  ব্যবসায়ী মো. মাহবুব রহমান।

ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণের বিষয়ে মাহবুব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. মাহবুব রহমান বলেন,ধর্মীয় উৎসব ছাড়াও বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে এসব দুস্থ মানুষদের উপহার দিয়েছি পাশাপাশি নগদ অর্থও বিতরণ করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version