স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের বার পাড়া গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে পিঠে-পিঠি ভাই-বোন সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৬ই এপ্রিল) আনুমানিক দুপুর বারটার দিকে এ ঘটনাটি ঘটে।

তারা ঐ গ্রামের শহিদুল ইসলামের সন্তান। শহিদুল ইসলাম যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক

প্রতিবেশীরা জানান, দুপুরে দুই ভাই-বোন বাড়িতে খেলছিল। ওদের বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন মেয়ে সামিয়ার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি।

উল্লেখ্য শিক্ষক শহিদুলের এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। একসঙ্গে শিশু দুইটি শিশুর মৃত্যু সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version