গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ “মাদকমুক্ত যুব সমাজের প্রত্যাশায়”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা নামে সামাজিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পত্নীতলা উপজেলার পলিপাড়া গ্রামে বিকেল ৫ টায় ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠনের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও মেঘলা এন্টার প্রাইজের ব্যবস্থাপক আরাফার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার মোজাফ্ফর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা,
পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, হাঙ্গার প্রজেক্ট এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন,প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও মানবাধিকার কর্মী আবু হোসেন, ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সংগঠনের সভাপতি এসকে মোহাম্মাদ আলী সাজু প্রমুখ। এসময় সংগঠনের সকল সদস্য ও গ্রামের শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সামাজিক সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে তরুণদের বিপথগামি হতে বিরত রাখা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থধারায় সামাজিকীকরণে নানামুখি উদ্যোগ গ্রহণ করে থাকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version