নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ছয় তরুণকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচশত টাকা জরিমানা এবং ছয় মাস করে কারাদন্ড দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান।

রবিবার (১৭ মার্চ) সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এরআগে গত শনিবার রাতে দুর্গাপুর পৌরশহরের চরমোক্তারপাড়া এলাকায় মাদক সেবনকালে আটক করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, পৌরশহরের চরমোক্তাপাড়া এলাকার ইমরান ইসলাম ইমন (২০), মধ্যে বাজার এলাকার মোবারক হোসেন (২০), উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের আরমান আহমেদ (২০), গারাউন্ধ গ্রামের মতিউর রহমান (১৯), মেলাডহর গ্রামের লুৎফর রহমান (২২), মেলাডহর গ্রামের মো. রুয়েল (২০)।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, পৌরশহরের চরমোক্তারপাড়া এলাকায় মাদক সেবন করে ভাংচুর ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার কারণে ছয় জনকে ছয় মাসের কারাদন্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version