মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ইঞ্জিনচালিত অটোরিকশার চাপায় শাহাদাত হোসেন (৮)
নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু শাহাদাত হোসেন সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকার রন্জু মিয়া (গুদুর) ছেলে ও স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় শাহাদাত হোসেন। নগদা মসজিদ এলাকায় সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী
ইঞ্জিনচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধানাটা- আদ্রা সড়ক আধা ঘন্টা যানচলাচল বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version