বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এর ভেলাগুড়ি ইউনিয়নের রমজান আলী সভাপতি, শাহজাহান আলী সাধারণ সম্পাদক

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি হাতীবান্ধা উপজেলা শাখার ভেলাগুড়ি ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০২ মার্চ ) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ভেলাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষক সমিতি হাতীবান্ধা উপজেলা শাখার।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে রমজান আলীকে সভাপতি,ও শাজাহান আলীকে সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক ও আতাউর রহমানকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ভেলাগুড়ি ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান শিক্ষক রমজান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ শিপু। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জনাব মাকসুদা আক্তার বানু কল্পনা, এম এ সোবাহান, রাব্বি গোলাম সারোয়ার মনিরুল ইসলাম তপু, আব্দুল জব্বার, মোবারক হোসেন, আসাদুজ্জামান লাভলু, রবিউল ইসলাম, লাভলু খান, মিজানুর রহমান সহ ভেলাগুড়ি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন গুণগত শিক্ষা ও শিক্ষকদের যেকোনো ধরনের সমস্যা হলে নিয়ে তারা কাজ করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version