রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি ২য়পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার সময় নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সুমী আক্তার ও মাহফুজুল আলম নামের এই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার ( ভূমি)।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিস্কৃত দুইজনের একজন ডিমলা উচ্চ বিদ্যালয়ের এবং অপরজন ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা একজন মানবিক এবং অপরজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন মাহফুজুল আলম নামের পরীক্ষার্থীর নিকট মোবাইল ডিভাইস পাওয়া গিয়েছে যাহা পরীক্ষা কেন্দ্রে বহন ও রাখা অবৈধ। অপরজন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। এজন্য তাদেরকে এবছরের অবশিষ্ট পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ, ধামাচাপা দিতে পরিবারকে খুনের হুমকি
- মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন
- কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের
- নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত
- ‘আগের সরকার ভালো ছিল’ বলতে বাধ্য করে জাবি ছাত্রকে নির্যাতন, মূলহোতা আটক


