সরকারি অফিসে বসে ধূমপান করার অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠি নলছিটি উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীরের বিরুদ্ধে।

সম্প্রতি অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করার ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন আহসান কবীর। এসময় তার সামনে এক ব্যক্তি বসা ও ফাইল নিয়ে দুই ব্যক্তি দাঁড়ানো । তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন অন্যহাতে সিগারেট টানছেন।

জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন তিনি। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। মূলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি।

এদিকে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন সেবা গ্রহীতা
বলেন, আমাদের প্রায়ই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান তিনি। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, আমি তো রাস্তায় বা বাহিরে ধূমপান করতে পারিনা তাই অফিস টাইমের পর অফিসে বসে ধূমপান করেছি।এটা আমার ভুল হয়ে গেছে।আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি।

এ বিষয়ে বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ মো.সাজ্জাদ হোসেন বলেন, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় তাকে লিখিত ভাবে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version