তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলর কুলাউড়ায় দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এসআই সুজন তালুকদার, এএসআই নৃপ্রেশ চন্দ্র দেবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগান (গোয়াবাড়ী) গ্রামের দুলাল বাড়াইকের বাড়ি থেকে দুলাল বাড়াইক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুলাল বাড়াইক বরমচাল চা-বাগানের বুধনা বাড়াইকের ছেলে। পুলিশ দুলাল বাড়াইকের ঘর তল্লাশী করে ২৪০লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে।কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পরম মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version