ভোলা প্রতিনিধি॥

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মমতাময়ী মায়ের রোগমুক্তি ও দ্রুত সুস্থতায় লালমোহন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাসের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) আসর বাদ লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় এমপি শাওন মহোদয়ের মমতাময়ী মায়ের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন লর্ডহার্ডিঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের মিয়া।

উল্লেখ্য গত কয়েকদিন যাবত এমপি শাওনের মাতা হোসনে আরা বেগম গুরুতর অসুস্থ (করোনা পজেটিভ) হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version