বুধবার, সেপ্টেম্বর ৩০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

নতুন কৃষিমন্ত্রী মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে মন্ত্রীর ঢাকাস্থ উত্তরার বাসায় তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুদ্রজিৎ ঘোষ মিশু, জেলা আওয়ামী লীগ সাবেক নেতা সিআইপি এম এ রহিম শহীদ, জেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সহ-সভাপতি এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন প্রমুখ।

উল্লেখ্য, মো. আব্দুস শহীদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করলে সরকার তাঁকে কৃষিমন্ত্রীর দায়িত্ব প্রদান করে। এর আগে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version