স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশ ১ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সবুজ অধিকারী ওরফে সঞ্জিত(৪৪)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সঞ্জিত যশোর জেলার কোতোয়ালি থানাধীন বিরামপুর কালীতলার মৃত নিরঞ্জন অধিকারীর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে গঠিত একটি
একটি চৌকস টীম গতকাল যশোর কোতয়ালী থানাধীন বিরামপুর কালীতলা মোড়ে অভিযান পরিচালনা করে ১ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সঞ্জিতকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version