ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা
নবগঠিত মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে মন্ত্রীপরিষদ সচিবের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমি প্রথমেই নাগরপুর-দেলদুয়ার অঞ্চলের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি তার কাছে চির কৃতজ্ঞ। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের ব্রত। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সেরাটা দিতে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version