মশিউর রহমান

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে নাশকতা ও ট্রেন যাত্রিদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার জনবহুল রেলওয়ে ষ্টেশন তারাকান্দি রেলওয়ে ষ্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

(০২ জানুয়ারি) মঙ্গলবার সারাদিন ষ্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসফিকুর রহমান এর নিজস্ব অর্থায়নে এ সিসিক্যামেরা স্থাপন করা হয়।

পুলিশের এ মহোতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছে সাধারণ যাত্রিরা।

এর ফলে তারাকান্দি রেলওয়ে ষ্টেশনে চত্তর নিরাপদ থাকবে বলে আশাবাদি ষ্টেশন মাস্টার মোঃ শহিদুল্লাহ।

ক্যামেরা স্থাপনের সময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসফিকুর রহমান, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সরোয়ার হোসেন, তারাকান্দি ষ্টেশনের ষ্টেশন মাষ্টার মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version