আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার চৌপথি বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে ২ জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই রায় দেন।

সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন উপজেলার কলেজ পাড়ার মীরিজুল (৩৫) ও বেলতলী মেডিকেল এলাকার শাহীন (৩০)।

তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় খবর আসে কিছু লোকজন চৌপথি বাসস্ট্যান্ড এলাকার চামড়াপট্টির পেছনের জঙ্গলে মাদকসেবন করছে। এ সময় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে ২ জনকে আটক করা হয়। তাৎক্ষণিক সেখানে মোবাইল কোর্ট বসিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে দুজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিন্নাতুল ইসলাম । একইসঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযান চালায় পুলিশ। মাদক সেবনের অভিযোগে ২ জনকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত আসামিদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিন্নাতুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারী বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version