বুধবার, সেপ্টেম্বর ২৩

জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি :

ফেনীতে বল খেলতে গিয়ে সাত তলা ভবন এর ছয় তলার বারান্দা থেকে পড়ে সায়ান সাইফুল নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের মাস্টার পাড়ার করিম উল্যাহ আজাদের ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় কাউন্সিলর আশরাফুল আলম গিটার জানান, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম শামীম স্ত্রীসহ দুই সন্তান নিয়ে সাত তলা ভবনের ছয় তলা ভাড়ায় থাকেন।
বুধবার সন্ধ্যায় বাসার বারান্দায় বল খেলছিল সায়ান সাইফুল। খেলার সময় বল নিচে পড়ে যায়। বল দেখতে বারান্দার পকেট গেট খুলতেই সে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুই ভাইবোনের মধ্যে সায়ান সাইফুল বড় ছিল।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে সাত তলা ভবন থেকে একটি শিশু পড়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version