হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশীয় প্রজাতির ঈগল পাখি উদ্ধার করেছে প্রাণী সম্পদ অফিসার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মার্কা ঈগল হওয়ায় পাখি উদ্ধারে হাতীবান্ধা উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা চত্বরের ভিতরে মনজুরুল নামে এক ব্যক্তি বলেন,বুধবার রাতে ঈগল পাখিটি উপজেলা চত্বরের বাগানে এসে পড়ে।তারপরে আমরা ঈগল পাখিটিকে প্রাণী সম্পদ অফিসারের হাতে হস্তান্তর করি।

হাতীবান্ধা প্রাণী সম্পদ অফিসার ডা: মাহমুদুল হাসান বলেন,এটি ঈগল পাখি। এর চিকিৎসা চলমান আছে। আগামীকাল বনবিভাগ এর কাছে পাখিটিকে হস্তান্তর করা হবে ।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম বিষয়টির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version