Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে হাজেরা বেগম (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে

মঙ্গলবার দুপুরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। হাজেরা বেগম ওই এলাকায় মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

জানা গেছে, হাজেরা বেগম বেশকিছু ধরে মানসিক সমস্যায় ভুকছেন। কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে। ধরনা করা হচ্ছে রাতে পুকুরে পরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন।

Exit mobile version