বুধবার, সেপ্টেম্বর ১৬

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে এখনও সক্রিয়। তাদের সঙ্গে লড়াই এখনো অব্যাহত রয়েছে। এ লড়াই করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ লড়াইয়ে আমরা সবাই সরকারের সঙ্গে রয়েছি। শুধু সরকারকে দায়ী করলে চলবে না। আমাদের স্ব স্ব স্থানে থেকে লড়াই চালিয়ে যেতে হবে।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শহীদ বুদ্ধিজীবীদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তানী হানাদার বাহিনী এটা বুঝতে পেরে দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে। কিন্তু লজ্জাজনক ব্যাপার হচ্ছে স্বাধীনতার ৫২ বছরে এসেও পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের নিকট ক্ষমা চায় নি। পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া উচিত।

জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম প্রথমে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও পরে রায়েরবাজার বধ্যভূমিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে পুষ্পস্তবক র্অপণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সাংবাদিক সমিতির সদসবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version