মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃ

চট্টগ্রামের আনোয়ারায় যুবদলের হামলায় গুরুতর আহত হয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে যুবদলের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচী পালন করেন। এসময় সিএনজিসহ বেশ কিছু গাড়ী ভাংচুর করা হয়।এদিকে গাড়ী ভাংচুরের খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ইটপাটকেলের আঘাতে ওসির ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। পরে পুলিশ নিজেদের আত্মরক্ষায় ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

আহতের বিশয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওনার ডান চোখ আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চোখের বিশেষজ্ঞ এর কাছে পাঠাবো।
আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টারে এলাকায় বিএনপি ,যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশের ডিউটিরত গাড়িতে লাটি ও ইট পাটকেল দিয়ে হামলা চালায়। এতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ আহত হয়েছেন। আত্মরক্ষার পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version