স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে আজ সোমবার (১১ ডিসেম্বর) বিদ্যুৎস্পৃষ্টে নিপুন বিশ্বাস (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত নিপুন উপজেলার বাঘুটিয়া গ্রামের কানু বিশ্বাসের ছেলে ও বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ নিপুন বিশ্বাসের চাচার বাড়ির ছাদে রাজমিস্ত্রীরা কাজ করছিল। এ সময় নিপুন ঐ ছাদে গিয়ে বিদ্যুতের তারে টান দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আলীমুর রাজীব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হলে নিপুন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version