লিমন সরকার ( ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ একাধিক মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী আরমান শেখকে (৩২) আবারো মাদক সহ গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে পৌর শহরের রঘুনাথপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মৃত শেখ আহমদ আলীর ছেলে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপান সংবাদের পৌর শহরের রঘুনাথপুর পানুয়া পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী আরমানকে ৫৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪৭০ টাকা সহ গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, আরমান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও মাদক সহ একাধিক বার গ্রেপ্তার হয়। জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসা চালায় সে। আদালত থেকে তার নামে কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়। গ্রেপ্তারী পরোয়ানা তামিল করার জন্য তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছিল। কিন্তু অবস্থান বদল করে সে আইন শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে পীরগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে মাদক সহ তাকে আবারো গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নিখোঁজের তিনদিন পর তিস্তায় মিলল আরমানের মরদেহ
- কবিতা পাঠ ও বাউল গানে প্রাণবন্ত হয়ে উঠল কেন্দুয়ার ‘শরৎ বন্দনা’ সাহিত্য আসর
- দুর্গাপুরে ভবানীপুর ঈদগাঁ মাঠের সামনে থেকে মাদকসহ গ্রেপ্তার ২
- মদনে হাতবিহীন মাদক মামলার আসামিসহ দুজন আদালতে প্রেরণ
- দুর্গাপুরের চকলেঙ্গুড়া থেকে বিদেশি মদ জব্দ করল পুলিশ
- বাবার ঘর থেকে তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের
- বিয়ের প্রলোভনে ধর্ষণ: জামালপুরে যুবকের অর্থদণ্ডসহ যাবজ্জীবন
- দেশ আমাদের মা, তাকে ভালোবাসতে হবে: নেত্রকোনার পুলিশ সুপার


