হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে পুর্ব শত্রুতার জের ধরে শতাধিক ফলন্ত আম গাছ কর্তন করার অভিযোগ উঠেছে দ্বিতীয় ঘরের সন্তানের বিরুদ্ধে।

জানা গেছে উপজেলার উফারমারা গ্রামের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুছা আলীর দ্বিতীয় স্ত্রী শাপলা বেগম তার নিজ ভোগদখলীয় জমিতে দীর্ঘদিন ধরে প্রায় ৩০০ শতাধিক আম গাছের বাগান করে আসছে। কিন্তু গত ৪ ডিসেম্বর রাতে প্রায় শতাধিক গাছ কর্তন করার অভিযোগ উঠেছে মুছা মিয়ার প্রথম স্ত্রীর সন্তান আশেকী আজমেরী নয়নের বিরুদ্ধে। এনিয়ে পাটগ্রাম থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ করেছেন শাপলা বেগম।

এ বিষয়ে আশেকে আজমেরী নয়ন বলেন,দাবী করে বলেন আমার পিতা অসুস্থ থাকার কারণে আমার দ্বিতীয় মা শাপলা বেগম জাল দলিল করে ওই জমি ভোগ করছেন। তবে আমি গাছ কাটার বিষয়ে কিছু জানিনা।

এ বিষয়ে ভুক্তভোগী শাপলা বেগম বলেন, আমার স্বামী ওই জমি আমার নামে কবলা সুত্রে দলিল করে দেন। কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তান নয়ন দীর্ঘদিন ধরে ওই জমি দখল করার চেষ্টা করে আসতেছিল। সে চেষ্টায় ব্যর্থ হয়ে গত ৪ ডিসেম্বর রাতে নয়ন সহ কয়েকজন মিলে আমার প্রায় শতাধিক আম গাছ কর্তন করেন। আমি এই ঘটনার সুষ্ট তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি)অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version