স্টাফ রিপোর্টার : নেত্রকোণার দুর্গাপুরে প্রায় ২০ লাখ ভারতীয় রুপিসহ জসিম রুরাম (২৫) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতেই দুর্গাপুর থানায় সোপর্দের পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আটক যুবক জসিম রুরাম, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের আদিবাসী কৃষক লেলিন হাজং এর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সীমান্তে টহল দেওয়ার সময় এলাকায় সন্দেহজনক ভাবে চলাফেরা করছে এমন এক যুবককে আটক করে দেহ তল্লাসী করলে তার কাছ থেকে ১৯ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version