লিমন সরকার ঠাকুরগাঁও, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক দ্রব্য সহ দুই জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রবিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভোমরাদহ সর্দার পাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঐ এলাকার মোক্তারুলের ছেলে অরিফকে আটক করে তার দেহ তল্লাসী করে ২০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দিকে একই দিনে রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্দরিয়া গ্রামে অভিযান চালিয়ে হাসেন আলীর ছেলে বারেককে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- “পার্থ–নীহার রসায়ন কি জমে উঠবে? নতুন জুটি নিয়ে দর্শকমহলে কৌতূহল তুঙ্গে | The Mail BD.”
- মাত্র সাত দিনের ‘প্রক্সি’, সেরা অভিনেতার স্বীকৃতি—নেপথ্যে কী?
- নেত্রকোনায় সাংবাদিক খুন: মধ্যরাতে গ্রেফতার সন্দেহভাজন আসামি অপূর্ব
- দুর্গাপুরে ঘরে বসে মাদক সেবন, ভ্রাম্যমাণ আদালতে দুজনের সাজা
- রাজকীয় আলোচনায় আবারও হ্যারি-মেগান,যুক্তরাজ্যে হ্যারি-মেগানের নতুন উপস্থিতি, আলোচনায় মেগানের ফ্যাশন
- সাংবাদিক আলিফ হত্যা: বিচারহীনতার বিরুদ্ধে কিউআরএস-এর ৪ দাবি
- মোহনগঞ্জ স্টেশন রোডে উচ্ছেদ অভিযান, অবৈধ দোকানের মালামাল নিলামে
- মোহনগঞ্জে চিকিৎসকের সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


