Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    হট টপিক

    কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন

    সেপ্টেম্বর ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    • গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা​
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    রেলক্রসিং এ মহাসড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন

    News EditorBy News Editorনভেম্বর ২৫, ২০২৩No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বিভিন্ন মহাসড়কে বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত রেলক্রসিং আছে। আর এই রেলক্রসিং সংলগ্ন প্রতিটি সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত। সরু দুইলেনের মহাসড়কের মাঝখানে ডিভাইডার আর খানাখন্দভরা এবড়োখেবড়ো রাস্তায় রেললাইন পার হওয়াটাই একটা যুদ্ধে পরিনত হয়েছে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ আর পরিবহনগুলোর জন্য। যশোরের রেলস্টেশন সংলগ্ন রেলগেট, মুড়লী, খেলাডাঙা, ধর্মতলা, ঝিকরগাছার লাউজানি সহ শহরের আশেপাশে যতগুলো রেলক্রসিং আছে সবগুলোরই একই দুরাবস্থা। আর এগুলো মেরামত করা বা যান চলাচলের উপযোগী রাখার ব্যাপারেও কতৃপক্ষের চরম উদাসীনতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হচ্ছে সম্পদ হানী।

    এসকল রাস্তা দিয়ে চলাচলকারী প্রতিটি মানুষ এবং ছোট-বড় সকল ধরনের যানের চালকরা এটা নিয়ে বিরক্ত। যশোর বেনাপোল মহাসড়কে চলাচলকারী বাসের চালক সাইফুল ইসলাম বলেন, লাউজনি রেলক্রসিং পার হতে গেলে আমাদের গাড়ির ব্যপক ক্ষতি সাধিত হচ্ছে। ভাঙাচোরা রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ছে। মোটরসাইকেল চালক আব্দুল বারিক বলেন, লাউজনি রেলক্রসিং পার হওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়নি এরকম লোক খুঁজে পাওয়া দুস্কর। আন্তঃজেলা ট্রাক চালক আবু বক্কার সিদ্দিক বলেন, আমি ট্রাক নিয়ে সারাদেশে ঘুরে বেড়ায়। সারাদেশেই রেলক্রসিং গুলোর খারাপ অবস্থা। খানা গর্ত গুলো কোনোমতে ইটপাটকেল দিয়ে ভরাট করার দু-একদিনের মধ্যে আবারও নষ্ট হয়ে যায়। এর দীর্ঘ মেয়াদি সমাধান দরকার।

    বাংলাদেশ ভারত যৌথ বানিজ্য কমিটির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, আমরা প্রতিবছর সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছি আমাদের পণ্যবাহী গাড়ি গুলোর জন্য। কিন্তু সড়কের বেহাল দশা বিশেষ করে রেলক্রসিং গুলোতে যে অবস্থা তাতে পরিবহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। রেল বা সড়ক ও জনপথ কারোরই এদিকে নজর নেই। এই জায়গাগুলো নিরাপদ রাখতে তাদের এত অনীহা কেন সেটা বুঝিনা।

    যশোর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া বলেন, খুলনা যশোর মহাসড়কে যতগুলো রেলক্রসিং আছে সেগুলোর দুপাশে ১০০ মিটার কংক্রিটের ঢালাই দিয়ে মানুষ ও যান চলাচলের উপযোগী করা হবে। এছাড়া যশোর শহরের অভ্যন্তরে এবং লাউজনি রেলক্রসিং একইভাবে নির্মাণ করার পরিকল্পনা আছে।

    বাংলাদেশ রেলওয়ে যশোর এর নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, এই জায়গাগুলো অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কার্পেটিং করলে সেটা বেশিদিন থাকছে না। এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। পদ্মাসেতু হয়ে যে রেল সংযোগ হবে তার আওতায় ৪টি ক্রসিং পড়েছে। সেটা তারা করবে। বাকীগুলো দুই থেকে আড়াই মাসের মধ্যে আমরা কংক্রিট ঢালাই দিয়ে দীর্ঘস্থায়ী সমাধান করে ফেলতে পারবো বলে আশা করছি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Advertisement
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.