সোমবার, অক্টোবর ২৬

শুভ তংচংগ্যা, জেলা প্রতিনিধি বান্দরবান

চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্ণামেন্ট। শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ফরচুন এরিনায় এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। দ্যা সিগনেচারের আয়োজনে টুর্ণামেন্টে চট্টগ্রাম নগরীর ২০ অভিজাত রেস্টুরেন্ট অংশগ্রহণ করে। টুর্ণামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিম, দৃষ্টি বাংলাদেশের মাসুদ বকুল। উপস্থিত ছিলেন সাবের শাহ, রুম্মান আহমেদ, সাঈফ হাসান, সাইমুন সাদাত প্রমুখ।

উদ্বোধনকালে তপন চক্রবর্তী বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তৈরি হবে ভ্রাতৃত্ববোধ। বৃদ্ধি পাবে নিষ্ঠা ও সহনশীলতা । এ ধরণের প্রতিযোগীতা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ভুমিকা রাখবে। একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে সমাজকে প্রস্তুত করতে এই ধরনের টুর্ণামেন্ট নিয়মিত করা আহবান জানান।

টুর্নামেন্ট চট্টগ্রাম নগরীর ২০ অভিজাত রেস্টুরেন্টের ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। প্রতিযোগীরা সিঙ্গেল এবং ডবল প্রতিযোগীতায় অংশ নেবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version