স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কোতোয়ালি মডেল থানার পুলেরহাট থেকে ৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু ছালাম (২১) ও মোঃ সুজন মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয় বেনাপোল পোর্ট থানার শাঁখারী পোতা গ্রামের জয়নালের ছেলে আবু ছালাম ও মোঃ আক্তারের ছেলে সুজন।
ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানার পুলেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ আসামিদ্বয়কে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version