আজ বুধবার (২২ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সমন্বয় সভা আহ্বান করা হয়েছে।

আজ বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।

এ সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

 

 আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। 

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতেই এই সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা শুরু হবে। সভায় ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version