তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশের বহুল প্রচলিত সুনামধন্য জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার পরিবারের সদস্যদের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার( ১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের কুসুমবাগে শাহ মোস্তফা বিরানি হাউজ ও চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে, দৈনিক ভোরের চেতনা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি কপিল দেব এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর হেড অফ নিউজ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার ব্যুরু প্রধান ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, দৈনিক খবর পত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, দৈনিক নতুন দিন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমদ, দ্যা মেইল বিডি, প্রতিনিধি তিমির বনিক, দৈনিক ভোরের সময় পত্রিকার প্রতিনিধি রিপন আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম ফজলু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি নাসরিন প্রিয়া, দৈনিক ভোরের সময় ফটো সাংবাদিক এনামুল হক আলম, জে আরটি মিডিয়া সম্পাদক জুয়েল আহমদ,মনুকন্ঠ পত্রিকা স্টাফ রিপোর্টার সমরুজ খাঁন।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শাহাদাত হোসেন অপু, শামসুজ্জামান খান শামীম প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে পত্রিকার ২৫ বছর পূর্তি উদযাপন করেন আগত অতিথিবৃন্দ ও উপস্থিত সাংবাদিকবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version