রবিবার, সেপ্টেম্বর ২০

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিলুপ্তপ্রায় জাতের একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে একদল কিশোর। শকুনটি ওজন প্রায় ২০ থেকে ২৫ কেজি। শকুনটি আটকের খবরে উৎসুক মানুষ ভিড় করছেন।

শনিবার বিকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া ক্লিনিক পাড়া এলাকায় শকুনটি আটক করে এলাকাবাসী।

পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তার পরামর্শে শকুনটি অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন বিশাল আকৃতির এই হিমালয়ান শকুন শুধুমাত্র ভারতেই দেখা যায়। পথ ভুলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। অসুস্থ থাকায় বেশ কিছুক্ষণ উড়তে পারেনি শকুনটি।

স্থানীয় রাশেদ হোসেন বলেন, শকুনটি হঠাৎ উড়ে এসে পশ্চিম ফকিরপাড়া ক্লিনিকপাড়া এলাকায় একটি ধান ক্ষেতে পড়ে। শকুনটিকে দেখতে পেয়ে কিশোরেরা আটক করেন। অসুস্থতার কারণে শকুনটি উড়তে পারছিল না। একপর্যায়ে ওই গ্রামের সিয়াম ও মোকছেদুল নামের দুই যুবক শকুনটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

হাতীবান্ধার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ফসলি মাঠ থেকে কিশোররা শকুনটি উদ্ধার করে আমাদেরকে মোবাইল ফোনে জানায়। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছিল না। সুস্থ হওয়ার পর সেটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা শকুনটি উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version